ভয়েস কমান্ড ইংরেজিতে, এখানে যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই বলুন। আপনার কথা বলে লেখার ভাষা ইংরেজি হলে এগুলো কাজ করে।
কোনো শব্দের বানান বলা
VoiceTyper-এ এক-একটি করে অক্ষর বলে আপনি কোনো শব্দের বানান লিখতে পারেন। যেমন, “oodles” শব্দটির বানান বলতে চাইলে এক-একটি করে অক্ষর ধরে “o-o-d-l-e-s” বলুন।
ছোট হাতের ও বড় হাতের অক্ষর
কোনো অক্ষরকে অবশ্যই ছোট হাতের বা বড় হাতের করতে আপনি অক্ষরটির আগে “lowercase” অথবা “uppercase” বলতে পারেন। ডিফল্ট স্বয়ংক্রিয় বড় হাতের অক্ষর এড়াতে এটি কাজে লাগে।
পরামর্শ: কোনো শব্দের প্রথম অক্ষরটি ছোট বা বড় হাতের করতে শব্দটির আগে lowercase অথবা uppercase বলুন। “uppercase Regards comma lowercase joe”
“Yes. no. maybe so.” টাইপ করতে “uppercase yes period lowercase no period lowercase maybe so period” বলুন
ফোনেটিক শব্দে নির্ভুলতা বাড়ানো
কিছু অক্ষর শুনতে পরস্পরের খুব কাছাকাছি, যেমন b ও p, c ও z। আপনার বলা অক্ষরটি যেন ঠিকভাবে শনাক্ত হয়, সে জন্য আপনি নির্দিষ্ট ফোনেটিক শব্দ ব্যবহার করতে পারেন। NATO ফোনেটিক বর্ণমালা ও অন্যান্য প্রচলিত বর্ণমালা সমর্থিত। সবচেয়ে কাছাকাছি শোনায় এমন ৯টি অক্ষর ও সেগুলোর ফোনেটিক শব্দ:
a - Alpha অথবা Adam
i - India অথবা Ike
y - Young অথবা Yankee
b - Bravo, Beta অথবা Bob
p - Papa অথবা Peter
c - Charlie অথবা Carol
z - Zulu অথবা Zachary
n - November অথবা Nancy
m - Mike অথবা Mary
ছোট হাতের “a” টাইপ করতে আপনি “press alpha” বলতে পারেন। বড় হাতের “A” টাইপ করতে চাইলে “uppercase alpha” বলুন। VoiceTyper “lowercase alpha”-ও চেনে।
VoiceTyper যেন বানান আরও নির্ভুলভাবে চেনে, সে জন্য দুটি করে অক্ষরের পর একটু থামুন – তবে এত বেশি নয় যে VoiceTyper আপনার বলা কথা টাইপ করে দেয়। যেমন: “press o-o d-l e-s”। এতে VoiceTyper বুঝতে পারে যে আপনি বানান বলছেন।
সব মিলিয়ে একসঙ্গে
“Mom” টাইপ করতে “uppercase Mike lowercase o lowercase mike” বলুন, অথবা “uppercase mike press o press mike”
“NOPE!” টাইপ করতে প্রথমে “press caps lock” এবং তারপর “press n-o p-e” বলুন